ঢাকায় চলছে বাংলাদেশ-ভারত যুগ্ম সচিব পর্যায়ের বৈঠক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকায় শুরু হয়েছে বাংলাদেশ-ভারত যৌথ কার্যদলের (জেডব্লিউজি) যুগ্ম সচিব পর্যায়ের বৈঠক। স্বরাষ্ট্রসচিবদের বৈঠকের এক দিন আগে আজ মঙ্গলবার সকাল সোয়া ১০টায় হোটেল শেরাটনে এ বৈঠক শুরু হয়।বৈঠকে বাংলাদেশের ১২ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (রাজনৈতিক) কামাল উদ্দিন। আর ১০ সদস্যের ভারতীয় প্রতিনিধিদলের নেতৃত্বে আছেন সে দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (উত্তর-পূর্বাঞ্চল) শম্ভু সিং।যুগ্ম সচিব পর্যায়ের এ বৈঠকে সীমান্ত হত্যা বন্ধ, অমীমাংসিত সীমান্ত সমস্যার সমাধান ও সন্ত্রাসবাদ প্রসঙ্গ আলোচিত হবে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন।স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা প্রথম আলোকে জানিয়েছেন, সম্প্রতি বিএসএফ সীমান্তে একজন বাংলাদেশি কিশোরীকে নির্মমভাবে হত্যা করায় বৈঠকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর হাতে নিরস্ত্র বাংলাদেশিদের হত্যার প্রসঙ্গটি অগ্রাধিকার পাবে। ২০০৯ সালের ৩০ নভেম্বর থেকে ২ ডিসেম্বর নয়াদিল্লিতে দুই প্রতিবেশী দেশের স্বরাষ্ট্রসচিব পর্যায়ের সর্বশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছিল ।