ঢাকায় জাতীয় পার্টির দুই মেয়র প্রার্থীর নাম ঘোষণা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা সিটি করপোরেশন উত্তর ও দক্ষিণের জন্য দুই মেয়র প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় পার্টি। দলটির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ আজ রোববার বনানী কার্যালয়ে এ ঘোষণা দেন। ঢাকা সিটি করপোরেশন দক্ষিণের প্রার্থী হিসেবে দলটির প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদ এবং উত্তরের প্রার্থী হিসেবে দলের যুগ্ম মহাসচিব বাহাউদ্দিন বাবুলের নাম ঘোষণা করা হয়েছে।একই সঙ্গে কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় পার্টি ইয়ার আহমেদ সেলিমের নাম ঘোষণা করেছে।এরশাদ জানিয়েছেন, তিস্তার পানির সমবণ্টনের দাবিতে আগামী জানুয়ারির মাঝামাঝি বা শেষের দিকে তাঁর দল তিস্তা অভিমুখে লংমার্চ করবে।