ঢাকায় পল বার্ডি অ্যান্ড পাথওয়েজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুই দিনের সফরে ঢাকায় আসছে যুক্তরাষ্ট্রের জ্যাজ গানের দল পল বার্ডি অ্যান্ড পাথওয়েজ। ২২ অক্টোবর সন্ধ্যায় দুই ঘণ্টার একটি ঘরোয়া কনসার্টে গান করবে গানের এই দল। ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাসের আয়োজনে এই কনসার্ট অনুষ্ঠিত হবে ইনডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে। দূতাবাস সূত্রে জানা গেছে, কয়েক বছর ধরে ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাস এ ধরনের গানের অনুষ্ঠানের আয়োজন করে আসছে। এতে দুই দেশের মধ্যে সংস্কৃতির অন্য রকম একটি মেলবন্ধন তৈরি হয় বলেও মনে করে তারা।জানা গেছে, অনুষ্ঠানে বাংলাদেশি শিল্পীদেরও গান করার সম্ভাবনা রয়েছে।পল বার্ডি অ্যান্ড পাথওয়েজ গানের দলটি ২০০৮ সালে প্রতিষ্ঠিত হয়। বছর দুয়েকের মধ্যে তাদের প্রথম অ্যালবাম বাজারে আসে।পুরো অনুষ্ঠানটি আমন্ত্রিত অতিথিদের জন্য।