ঢাকায় পাই দিবস উদ্যাপন
বর্ণাঢ্য শোভাযাত্রা, পাইয়ের মান নির্ণয়, পাই নিয়ে কিছু কথা আর সবশেষে পাই কেক কাটার মধ্য দিয়ে ১৪ মার্চ বিশ্ব পাই দিবস ২০১১ উদ্যাপন করল বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি। বিকেল পাঁচটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকা থেকে শোভাযাত্রাটি বের হয়ে গণিত বিভাগে গিয়ে শেষ হয়। ২০০৬ সাল থেকে শুরু করে বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি প্রতিবছর ‘পাইয়ের মতো সুন্দর হোন’ স্লোগানে গণিতের ভালোবাসা ও সৌন্দর্য সবার মধ্যে ছড়িয়ে দিতে পাই দিবস উদ্যাপন করে থাকে। সংগঠনটি টানা ষষ্ঠবারের মতো পাই দিবস পালন করে। অনুষ্ঠান শুরু হওয়ার কথা ছিল বিকেল সাড়ে পাঁচটায়। তার আগেই বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতির স্বেচ্ছাসেবক, ম্যাথ অলিম্পিয়াড ভলান্টিয়ার্স (মুভার্স), গণিত অলিম্পিয়াডের বর্তমান ও সাবেক খুদে শিক্ষার্থী এবং শুভানুধ্যায়ীরা জড়ো হয়। শোভাযাত্রা শেষে সবার অংশগ্রহণে পাই কেক কাটা, খাওয়া ও পাই আনন্দ মিছিলের মধ্য দিয়ে শেষ হয় এই আয়োজন। এছাড়া দেশের বিভিন্ন স্থানে নানা অনুষ্ঠানের মাধ্যমে পাই দিবস পালিত হয়। বায়েজিদ জুয়েলইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে শোভাযাত্রাপাই দিবসে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ইলেকট্রনিকস ক্লাব শোভাযাত্রার আয়োজন করে। শোভাযাত্রাটি ১৪ মার্চ সকাল ১০টায় ক্যাম্পাসের অ্যাকাডেমিক ভবন থেকে যাত্রা শুরু করে ওয়্যারলেস হয়ে আবার ক্যাম্পাসে এসে শেষ হয়। পাই দিবসের শোভাযাত্রায় ইলেকট্রনিকস ক্লাবের সদস্য ছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন। শোভাযাত্রা শেষে পাইয়ের ওপর মুক্ত আলোচনায় শিক্ষক ও ছাত্ররা অংশ নেন। শোভাযাত্রায় ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষক ড. গুরুদাস মণ্ডল, তাসনিম কামাল ও মাহমুদুর রহমান সিদ্দিক উপস্থিত ছিলেন। শাহ্ মোহাম্মদ ইমরান