ঢাকায় পাই সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাক্সটি খোলা হলো, দেখা গেল একটা বিশাল কেক। সাদা ভ্যানিলা কেকের ওপর চকলেট দিয়ে সুন্দর করে ‘ ডে’ আর কেকের ধার (পরিধি) বরাবর লেখা ৩.১৪১৫৯২৬৫৩৫৮৯৭...। এই অসীম সুন্দর কেকটি কেটে বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি হাসি, গান, আর আনন্দ মিছিলের মাধ্যমে মহাসমারোহে পালন করল বিশ্ব পাই দিবস। ২০০৬ সাল থেকে শুরু করে বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি প্রতিবছর ‘পাই এর মতো সুন্দর হোন’ এ স্লোগান সামনে রেখে গণিতের ভালোবাসা ও সৌন্দর্য সবার মধ্যে ছড়িয়ে দিতে পাই দিবস উদ্যাপন করে থাকে। ১৪ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সামনে এই বিজ্ঞান সংগঠনটি টানা পঞ্চমবারের মতো পাই দিবস পালন করে।অনুষ্ঠান শুরু হওয়ার কথা ছিল বিকেল সাড়ে পাঁচটায়। তার আগেই বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতির স্বেচ্ছাসেবক, ম্যাথ অলিম্পিয়াড ভলান্টিয়ার্স (মুভার্স), গণিত অলিম্পিয়াডের বর্তমান ও সাবেক খুদে শিক্ষার্থী এবং শুভানুধ্যায়ীরা জড়ো হয়। অনুষ্ঠানের শুরুতে ছিল গণিত অলিম্পিয়াডের পরীক্ষা নিয়ন্ত্রক দীপেশ ও চমকের গান। পরবর্তী সময়ে কৌতুক, আবৃত্তি ও পাই পুঁথি পাঠের মধ্য দিয়ে আয়োজন জমজমাট হয়। এরপর পাই কেক কাটা ও পাই আনন্দ মিছিল। পাই কেক খাওয়ার পর শুরু হয় পাই আনন্দ মিছিল। আনন্দ মিছিল গণিত বিভাগ থেকে শুরু হয়ে টিএসসি চত্বরে গিয়ে শেষ হয়। সবশেষে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সাধারণ সম্পাদক মুনির হাসান পাই শুভেচ্ছা জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি টানেন।বিজ্ঞান প্রজন্ম ডেস্ক