ঢাকায় পৌঁছেছেন কাতসুইয়া ওকাদা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাপানের উপপ্রধানমন্ত্রী কাতসুইয়া ওকাদা দুই দিনের সফরে আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকায় পৌঁছেছেন। তাঁকে বহনকারী বিমানটি দুপুর ১২টা আট মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ সময় তাঁকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি।বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে তিনি ঢাকায় জাপানি রাষ্ট্রদূতের বাসভবনের পথে রওনা হন। সেখানে তিনি মধ্যাহ্ন ভোজে অংশ নেবেন। বিকেলে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির সঙ্গে হোটেল সোনারগাঁওয়ে এবং সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কাতসুইয়ার সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে।