ঢাকায় প্রাইভেটকারের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর খিলগাঁও উড়াল সেতুর নিচে আজ শনিবার দুপুরে প্রাইভেটকারের ধাক্কায় অজ্ঞাত এক বৃদ্ধা মারা গেছেন।খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, বেলা দেড়টার দিকে উড়াল সেতুর নিচে একটি প্রাইভেটকার এক বৃদ্ধাকে ধাক্কা দেয়। এতে তিনি মারাত্মক আহত হন। গাড়ির চালক রক্তাক্ত অবস্থায় বৃদ্ধাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পের দায়িত্বে থাকা পুলিশের উপপরিদর্শক (এসআই) মোজাম্মেল হক বলেন, বৃদ্ধাকে চাপা দেওয়ার অভিযোগে চালক সুরুজসহ প্রাইভেটকারটি আটক করা হয়েছে। খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।