ঢাকায় বর্ণমেলার বর্ণিল আয়োজনে যা যা ছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্ণ প্রদর্শনীএই স্টলে ছিল মাছের আঁশ, দেশলাই, রঙিন মোম, পাখির পালকসহ নানা রকমের জিনিসপত্র দিয়ে তৈরি বর্ণমালা। কেবল বাংলা ভাষার বর্ণই নয়, বাংলাদেশে প্রচলিত নানা জনগোষ্ঠীর ভাষার বর্ণমালাও ছিল এই প্রদর্শনীতে। বই বর্ণালিপুরোনো বইপত্র জমা নেওয়া হয়েছিল বই বর্ণালির স্টলে। এই বইগুলো পৌঁছে দেওয়া হবে যাদের বই কেনার সামর্থ্য নেই, তাদের হাতে। বর্ণছবিবর্ণমালা দিয়ে যে মানুষের ছবি আঁকা যায়, তা-ই দেখা গিয়েছিল বর্ণছবির দোকানে।বর্ণে ডাকটিকিটনানা দেশের বিচিত্র সব ডাকটিকিট দিয়ে বর্ণানুক্রমিকভাবে সাজানো হয়েছিল ডাকটিকিটে পুরো বাংলা বর্ণমালা।বর্ণায়নশিশু-কিশোরেরা সাদা টি-শার্টে ছবি এঁকেছিল বাংলা ভাষা আর বাংলাদেশ নিয়ে। সেরা ১০টি টি-শার্ট বাজারজাত করবে ‘নিত্য উপহার’। এ ছাড়া ওই ১০ বিজয়ী বাসায় নিয়ে গেছে ক্রিকেটার সাকিব আল হাসানের অটোগ্রাফওয়ালা ব্যাট!বর্ণপ্রযুক্তিপ্রযুক্তি ভুবনে বাংলা ভাষাকে কীভাবে ব্যবহার করা যায়, কীভাবে সহজেই প্রযুক্তির মাধ্যমে শিশুরা বাংলা ভাষা শিখতে পারে তা প্রদর্শিত হয়েছিল এই স্টলে। বাংলা ভাষার কবিতা, গল্প, ছড়া সিডি-ডিভিডির মাধ্যমে এই স্টলে প্রদর্শনের সুবিধা ছিল।বর্ণাঙ্কনবর্ণাঙ্কনে খুদে শিল্পীরা এসেছিল রং-তুলি নিয়ে। এঁকেছে যা খুশি তা-ই, শহীদ মিনার ও দেশের ছবি। এই বিভাগেও ছিল পুরস্কার।বর্ণভোজমেলা মানেই খাবারদাবার। বর্ণমেলায়ও ছিল বাংলাদেশের লোকজ নানা পিঠা ও খাবারের সমাহার।হ-তে হাতেখড়িদেশবরণ্যে গুণীজন, লেখক, কবি, সাহিত্যিকদের কাছে হাতেখড়ি নেওয়ার সুযোগ ছিল এখানে। মা-বাবারা তাঁদের শিশুদের হাতেখড়ি দেওয়ার জন্য সকাল থেকেই ভিড় করেন স্টলটিতে।বর্ণোপহারবর্ণমেলা নিয়ে ছিল হরেক রকম উপহার সামগ্রীর সমাহার। ছিল কাপড়চোপড় থেকে শুরু করে বর্ণ অঙ্কিত মগের মতো জিনিসপত্র। বর্ণলিখনসুন্দর হাতের লেখা নিয়ে তিনটি বিভাগে লড়াইয়ে নেমেছিল প্রতিযোগীরা। প্রতিটি বিভাগের সেরাদের জন্য ছিল উপহার বই। বর্ণদোলামেলায় ছিল একটা নাগরদোলাও। সেখানে সারাটা দিন ভিড় করেছিল শিশু-কিশোরেরা। ছিল লম্বা সারি। নাগরদোলাটির নাম দেওয়া হয়েছিল বর্ণদোলা!মস্ত বর্ণবর্ণমেলার মাঠে বসেছিল দুটি বিশাল বর্ণমালা অ ও ঝ। সকাল থেকেই ছোট ছোট বাচ্চারা যোগ দেয় বিশাল আকারের অক্ষরগুলোকে রং করতে। ছয় বছরের প্রিয়তা ও সাড়ে তিন বছরের প্রমিত দুই ভাইবোনকে দেখা গেল বেশ মনোযোগ দিয়ে মস্ত বর্ণ দেখতে। রং করতে করতে ক্লান্ত হয়ে গেলে দুই ভাইবোন বর্ণদ্বয়ের ওপরে বসেই জিরিয়ে নিল। তারপর আবার শুরু সেই আগের দৌড়ঝাঁপ। ব-তে বাংলা নামদেশবরেণ্য লেখক-কবিদের কাছ থেকে শিশুদের নামকরণের সুযোগ পেয়েছিলেন মা-বাবারা।  জাহিদ হোসাইন খান