ঢাকায় বাংলাদেশ-ভারত বাণিজ্য মেলা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আঞ্চলিক বাণিজ্য বাড়ানোর জন্য পারস্পরিক সহযোগিতা বাড়ানোর তাগিদ দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেন, এর সঙ্গে দরকার আস্থা। ভৌগোলিকভাবেই ভারতের সঙ্গে বাংলাদেশের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। প্রধানমন্ত্রীর সাম্প্রতিক ভারত সফর পারস্পরিক সম্পর্ক বৃদ্ধির একটি ধাপ হিসেবে কাজ করবে। এতে ভারত, ভুটান ও নেপাল—এই তিন দেশের সঙ্গে বাংলাদেশের আঞ্চলিক সম্পর্ক বাড়বে। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় হোটেল শেরাটনের উইন্টার গার্ডেনে বাংলাদেশ-ভারত বাণিজ্য মেলা ২০১০-এর উদ্বোধনকালে অর্থমন্ত্রী এসব কথা বলেন। ভারত-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (আইবিসিসিআই) এই মেলার আয়োজন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আইবিসিসিআইর সভাপতি আবদুল মাতলুব আহমাদ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী ফারুক খান, শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া ও বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রজিত মিত্র।আজ থেকে শুরু হয়ে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এ মেলা। মেলায় ৫০টি স্টল রয়েছে। মেলার প্রবেশমূল্য নির্ধারণ করা হয়েছে ২০ টাকা। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত মেলা চলবে।