ঢাকায় বিএনপির হরতালে সড়ক অবরোধ-ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার পাঁচ উপজেলায় বিএনপির ডাকা গতকাল বুধবারের হরতাল কেরানীগঞ্জ ও সাভার ছাড়া অন্য কোথাও পালিত হয়নি। যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমানসহ দলটির অন্য নেতা-কর্মীদের মুক্তির দাবিতে সকাল-সন্ধ্যা এ হরতাল ডাকা হয়েছিল। এ ছাড়া জয়পুরহাটে জামায়াতের ডাকা হরতালে তেমন সাড়া মেলেনি।কেরানীগঞ্জ: হরতাল চলাকালে শহরের বেশ কয়েকটি সড়কে হরতাল-সমর্থনকারীরা বিক্ষোভ ও অর্ধশতাধিক যানবাহন ভাঙচুর করেছেন। তাঁরা সড়কে কাঠের গুঁড়ি, লোহার পাইপ ও বাঁশ ফেলে অবরোধ সৃষ্টি করে যানবাহন চলাচল বন্ধ করে দেন। নবাবগঞ্জ: ঢাকা জেলা বিএনপির সভাপতি আবদুল মান্নানের এলাকা হলেও এখানে বিএনপির কোনো নেতা-কর্মী মাঠে ছিলেন না। শহরের কোথাও হরতালকারীদের দেখা যায়নি। সাভার: মঙ্গলবার রাত ১০টার দিকে বলিয়ারপুর, তেঁতুলঝরা ও জোরপোল এলাকা থেকে ১৪ পিকেটারকে গ্রেপ্তার করে সাভার থানার পুলিশ। তাঁদের কাছ থেকে দুটি ব্যক্তিগত গাড়িসহ নয় লিটার পেট্রল, পাঁচটি টায়ার ও চারটি হকিস্টিক উদ্ধার করা হয়। রাত ১১টার দিকে আশুলিয়া বুড়িবাজার ও সাভার বাসস্ট্যান্ডের কাছে থেমে থাকা দুটি বাসে আগুন ধরিয়ে দেন হরতাল-সমর্থকেরা। তাঁরা ধামরাইয়ের কালামপুর, আশুলিয়ার নয়ারহাটসহ কয়েকটি স্থানেও যানবাহন ভাঙচুর করেন। গতকাল সকালে মজিদপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয় দুই পিকেটারকে। জয়পুরহাট: অপহূত হওয়া জেলা জামায়াতের সেক্রেটারিকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবিতে জামায়াতের গতকাল সকাল-সন্ধ্যার ডাকা হরতালে সাড়া মেলেনি। গত ১১ এপ্রিল জামায়াতের সেক্রেটারি নজরুল ইসলাম অপহূত হন। শহরের সাহেবপাড়া এলাকার আব্বাস আলী খান ফাউন্ডেশনের ভাড়া বাসা থেকে গভীর রাতে প্রশাসনের লোক পরিচয় দিয়ে তাঁকে মাইক্রোবাসে তুলে নিয়ে যাওয়া হয়। এ ঘটনার পর থেকে তাঁর পরিবার ও দলের লোকজন এবং পুলিশ নজরুল ইসলামের কোনো খোঁজ পায়নি।