ঢাকায় ভারতের পররাষ্ট্রসচিব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের পররাষ্ট্রসচিব রঞ্জন মাথাই তিন দিনের সফরে আজ শনিবার দুপুরে ঢাকায় এসেছেন। আজ বেলা তিনটা ২০ মিনিটে তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। সেখানে ভারতের হাইকমিশনার পঙ্কজ শরন তাঁকে স্বাগত জানান। আগামীকাল রোববার সকালে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে দুই দেশের পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকে অংশ নেবেন।