ঢাকায় মানববন্ধন করল ১৪ দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুদ্ধাপরাধীদের বিচার ত্বরান্বিত ও বিচার বানচালের ষড়যন্ত্র প্রতিহত করতে আজ রোববার ঢাকা শহরের সায়েদাবাদ থেকে গাবতলী পর্যন্ত মানববন্ধন করেছে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দল। আজ বিকেল চারটা থেকে পাঁচটা পর্যন্ত এই মানববন্ধন হয়। মানববন্ধনে ১৪ দলীয় জোট ও ঢাকা মহানগরের নেতারা অংশ নেন।জানা গেছে, গাবতলী-শ্যামলী-আসাদগেট-ধানমন্ডি ২৭ নম্বর রোড-রাসেল স্কয়ার-গ্রিন রোড-বসুন্ধরা-সোনারগাঁও হোটেল-বাংলামোটর-শাহবাগ-মত্স্য ভবন-বাংলাদেশ বার কাউন্সিল-হাইকোর্ট-প্রেসক্লাব-পল্টন মোড়-নূর হোসেন স্কয়ার-বঙ্গবন্ধু স্কয়ার-গুলিস্তান পার্ক-ইত্তেফাক মোড়-রাজধানী মার্কেট-সায়েদাবাদ-যাত্রাবাড়ী চৌরাস্তা পর্যন্ত মানববন্ধন হয়।কাল সোমবার বিএনপি-জামায়াত জোট ‘ঢাকা চলো’ কর্মসূচিতে বড় ধরনের লোকসমাগমের প্রস্তুতি নিচ্ছে। এর এক দিন আগে ১৪ দল এই মানববন্ধন কর্মসূচি পালন করল।