ঢাকায় মালয়েশিয়া হেলথকেয়ার সার্ভিসের স্থানীয় কার্যালয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এখন থেকে বাংলাদেশের মানুষকে মালয়েশিয়ান চিকিৎসাসেবা দেবে মালয়েশিয়া হেলথকেয়ার সার্ভিসেস লিমিটেড (এমএইচএসএল)। এতে স্বাস্থ্য সদস্য, মেডিকেল ভিসা সহযোগিতা, টেলিচিকিৎসাসেবা ও মালয়েশিয়ান চিকিৎসকদের পরামর্শসুবিধা পাওয়া যাবে বিনা মূল্যে। মালয়েশিয়ায় ভ্রমণে ইচ্ছুক বাংলাদেশিদের চিকিৎসায় ১০ শতাংশ হারে ছাড় দেবে মালয়েশিয়ার হাইকমিশন। দেশটি ভ্রমণের সময় নির্ধারিত সব হাসপাতালে এ ছাড় উপভোগ করা যাবে। স্থানীয় একটি হোটেলে আয়োজিত হেলথকেয়ার সার্ভিসের উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার নরলিন বিনতি ওথম্যান বলেন, মালয়েশিয়ায় ভ্রমণ ও চিকিৎসা সেবা নিতে যেন কোনো সমস্যা না হয়, সে জন্যই এ উদ্যোগ। বাংলাদেশি রোগীদের মালয়েশিয়ার মেডিকেল ভিসা দিতে সব ধরনের সহযোগিতা করা হবে। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন এমএইচএসএলের প্রধান নির্বাহী ম্যারি।ঠিকানা: এমএইচএসএল, ২২ কামাল আতাতুর্ক অ্যাভিনিউ, আতাতুর্ক টাওয়ার (দশম তলা), বনানী। স্বাস্থ্যকুশল ডেস্ক