ঢাকায় সাংস্কৃতিক বৈচিত্র্য সম্মেলন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এশিয়া প্যাসিফিক অঞ্চলের সাংস্কৃতিক বৈচিত্র্যবিষয়ক সংস্কৃতিমন্ত্রী পর্যায়ের তিন দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন ৯ মে থেকে ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মেলনের উদ্বোধন করবেন। গত রোববার তথ্য অধিদপ্তরের সভাকক্ষে তথ্য ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আবুল কালাম আজাদ এসব তথ্য জানান। সংবাদ সম্মেলনে সংস্কৃতি প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, সংস্কৃতিসচিব সুরাইয়া বেগম প্রমুখ উপস্থিত ছিলেন।