ঢাকায় সড়ক দুর্ঘটনায় সংস্থাপন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর ধানমন্ডিতে আজ শুক্রবার সড়ক দুর্ঘটনায় সংস্থাপন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ আবু তাহের নিহত হয়েছেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জনান, ধানমন্ডির আট নম্বর সড়ক থেকে আজ সকাল সোয়া ১০টার দিকে তিনি মিরপুর রোডে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় বিকল্প সুপার সার্ভিসের একটি বাস আবু তাহেরকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন স্থানীয় ব্যক্তিরা। দুপর ১২টার দিকে সেখানেই তিনি মারা যান।ধানমন্ডি থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মোহাম্মদ আক্কাস আলী দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বাসটি আটক করা হয়েছে। তবে দুর্ঘটনার পরপরই বাসটির চালক ও সহকারী পালিয়ে গেছেন।