ঢাকায় ১৪ দলের মানববন্ধন ৭ ফেব্রুয়ারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ৭ ফেব্রুয়ারি ঢাকার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত মানববন্ধন করবে ১৪ দল। যুদ্ধাপরাধের বিচার বানচালের ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে এই মানববন্ধন করা হবে।আজ ধানমন্ডিতে আওয়ামী লীগের সভানেত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত ১৪ দলের সভায় এই সিদ্ধান্ত হয়। পরে স্থানীয় সরকারমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম এই তথ্য জানান। ১৪ দলের এই সভায় সভাপতিত্ব করেন জাতীয় সংসদে সরকারদলীয় উপনেতা ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী।