ঢাবির আহত কর্মচারীকে ১৫ লাখ টাকা দিল জনতা ব্যাংক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জনতা ব্যাংক লিমিটেড কর্তৃপক্ষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাকির হোসেন নামের আহত এক কর্মচারীকে চিকিত্সার জন্য ১৫ লাখ টাকা দিয়েছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে কর্মরত। উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারি জাকির হোসেন জনতা ব্যাংক ঢাকা মেডিকেল কলেজ শাখায় টাকা তুলতে যান। কিন্তু ঘটনাক্রমে ব্যাংকের নিরাপত্তারক্ষীর বন্দুক থেকে বের হওয়া গুলিতে তিনি আহত হন।আজ শুক্রবার জনতা ব্যাংকের চেয়ারম্যান আবুল বারাকাত উপাচার্যের কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে তাঁর হাতে চেক তুলে দেন। ব্যাংক কর্তৃপক্ষ জানায়, জাকির হোসেনের চিকিত্সা খরচ প্রদত্ত টাকার বেশি হলে তাও তাঁরা বহন করবেন। এ সময় ঢাবির উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এস এম আমিনুর রহমান এবং ফজলুল হক হলের প্রাধ্যক্ষ মোজাম্মেল হক উপস্থিত ছিলেন।—ইউএনবি