ঢাবির ভিসির বাসার সামনে ককটেল বিস্ফোরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিকের বাসভবনের সামনে দুটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। আজ রোববার রাত সাড়ে নয়টার দিকে ককটেল দুটির বিস্ফোরণ ঘটানো হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, একটি মোটরসাইকেলে করে নীলক্ষেত থেকে টিএসসির দিকে যাওয়ার সময় দুর্বৃত্তরা ভিসির বাসার সামনে ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।ঘটনাস্থল পরিদর্শন করে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম দাবি করেছেন, এগুলো ককটেল নয়, পটকা। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের মল চত্বর এলাকা থেকে এগুলো ছোড়া হতে পারে বলেও তিনি মন্তব্য করেন। তিনি বলেন, হরতালের আগের দিন আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে এ ঘটনা ঘটানো হয়েছে। তবে বিশ্ববিদ্যালয় এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানান তিনি।