ঢিলেঢালাভাবে হরতাল শেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢিলেঢালাভাবেই আজ সোমবার দুপুর ১২টায় শেষ হলো ধর্মভিত্তিক ১১টি রাজনৈতিক দলের ডাকা ৩০ ঘণ্টার হরতাল। আজ হরতালের দ্বিতীয় দিনে অপ্রীতিকর কোনো ঘটনার খবর পাওয়া যায়নি।সকাল থেকেই রাজধানীর রাস্তায় বাস, মিনিবাস ও সিএনজিচালিত অটোরিকশা চলা শুরু করে। ছিল পুলিশ ও র‌্যাবের টহলও।সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে ‘আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’ বাদ দেওয়ার প্রতিবাদে ধর্মভিত্তিক ১১টি দল গতকাল রোববার সকাল ছয়টা থেকে আজ সোমবার বেলা ১২টা পর্যন্ত হরতালের ডাক দেয়। বিএনপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামী হরতালে সমর্থন দেয়।