তক্ষক বেচাকেনার দায়ে ১৬ জনের দণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তক্ষক বেচাকেনার অভিযোগে তিনটি চক্রের ১৬ জনকে এক থেকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার রাত থেকে আজ মঙ্গলবার দুপুর পর্যন্ত তিন জায়গায় অভিযান চালিয়ে র্যাব ১৬টি তক্ষকসহ ১৬ জনকে গ্রেপ্তার করে।র্যাবের ম্যাজিস্ট্রেট এ এইচ এম আনোয়ার পাশা জানান, বন্য প্রাণী সংরক্ষণ আইনে এই ১৬ জনকে এক থেকে দুই বছর মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।র্যাব জানায়, ১২ ঘণ্টার বেশি সময় অভিযান চালিয়ে রাজধানীর মগবাজার, দক্ষিণখান ও আশুলিয়া এলাকা থেকে ১৬টি তক্ষকসহ ১৬ জনকে গ্রেপ্তার করা হয়। বন বিভাগের কর্মকর্তা ফজলুল হকের অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযান পরিচালনা করেন র্যাব-১-এর ক্যাপ্টেন আহাম্মেদ উল্লাহ আলম মজুমদার।র্যাব জানায়, কয়েকটি চক্র দেশের বিভিন্ন এলাকায় রটিয়েছে যে প্রতিটি তক্ষক কোটি টাকায় বিক্রি হয়। এর ফলে বিভিন্ন এলাকায় তক্ষক ধরার ধুম পড়ে যায়। ফলে প্রতিদিন শত শত তক্ষক ধরা পড়ছে। কিন্তু তক্ষক বিক্রি করে কোটি টাকা পেয়েছে—এমন কোনো ব্যক্তি এখন পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। মাঠ পর্যায়ে যারা তক্ষক ধরছে, তারা ৫০০ থেকে ১০০০ টাকার বেশি পাচ্ছে না। আর কিছু লোক অতি লোভে তক্ষক ধরার জন্য বিনিয়োগ করে সর্বস্বান্ত হয়েছেন।