৪ ফেব্রুয়ারি প্রথম আলোর সারা বিশ্ব পাতায় ভারতের একটি গ্রামের মেয়েশিশুদের নির্মম পরিণতি পড়ে মনটা ভীষণ খারাপ হয়ে গেল। এই একবিংশ শতাব্দীতে এসেও এভাবে মেয়েশিশুদের হত্যা মানবাধিকারের চরম লঙ্ঘন তো বটেই, সেই সঙ্গে বিশ্বের নারীদের জন্য ভীষণ হতাশাব্যঞ্জক এ কারণে যে তাঁরা আসলে আজও একজন ‘মানুষ’ হিসেবে স্বীকৃত নন।আসলে পুরো বিশ্বের নারী উন্নয়নের যে সামগ্রিক চিত্র আমরা দেখি, তার আড়ালে ঘটে যাওয়া নানা ঘটনা নারী জাতির সত্যিকারের সম্মানকে প্রশ্নবিদ্ধ করে ভীষণভাবে। যেমন—আফ্রিকার কিছু আদিবাসীদের মধ্যে বিয়ের আগে গ্রামপ্রধানের সঙ্গে প্রতিটি নববধূকে রাত কাটাতে হয়, চীন ও ভারতে মেয়েশিশুর ভ্রূণ হত্যা স্বাভাবিক ঘটনায় পরিণত হয়েছে। একজন বিবেকবান মানুষমাত্রেরই এসব ঘটনা সহ্য করা সত্যিই যন্ত্রণাদায়ক। একদিকে বিশ্বের বিভিন্ন দেশে নানা দায়িত্বশীল পদে নারীদের ক্ষমতায়ন যেমন আমাদের আশান্বিত করে, তেমনি এসব টুকরো টুকরো ঘটনা মনকে হতাশায় ভরিয়ে তোলে।সাবিনাঢাকা বিশ্ববিদ্যালয়।