তখনই ভ্রু কুঁচকে যায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্ববিদ্যালয়ে প্রতিদিন যাতায়াতের জন্য আমি একটি মোটরসাইকেল কিনতে চাই। এ কথা শুনে বিজ্ঞ পাঠকদের নিশ্চয়ই ভ্রু কুঁচকে গেছে। অনেকেই হয়তো বলবেন, আমাদের ‘এ সমাজে’ এটা আদৌ সম্ভব নয়। আবার কেউ কেউ বলেবসতে পারেন মেয়েদের অতিরিক্ত স্বাধীনতা (!) দেওয়ার ফল। আমার মাকে যখন আমি এই অনুরোধ করেছিলাম, তিনিও আমাকে এমনটিই জানিয়েছেন। যখন পাবলিক বাসে হীন মানসিকতার কিছু লোকের হয়রানির শিকার হয়মেয়েরা, তখন তা নিয়ে এ সমাজের কারও কোনো মাথাব্যথা থাকে না। ঘণ্টার পর ঘণ্টা বাসের লাইনে অপেক্ষা করার পর বাসে ওঠার জন্যও পড়তে হয় নানা ধরনের ঝক্কি ঝামেলায়। কিন্তু তাতেও সমাজে কারও মনে প্রশ্ন ওঠে না।শুধু মেয়েরা যদি একটু আত্মনির্ভর হতে চায় সাইকেলকিংবা মোটরবাইকে; তাহলেই রব ওঠে, ‘দেশটা রসাতলে গেল।’লজ্জাজনক হলেও সত্যি, আজ যেখানে দেশ চালাচ্ছেন নারীরা, সেখানে গাড়ির ড্রাইভিং সিটে যখন কোনো মেয়েকে বসা দেখিতখন বেশ কৌতূহলী হয়েবলেউঠি, ‘বাহ্! একটা মেয়ে গাড়ি চালাচ্ছে!’আজ আমাদের প্রতিবেশী দেশ ভারতের দিকে তাকালে অবাক হতে হয়। সেখানে বেশির ভাগ মেয়ে সাইকেলকিংবা মোটরবাইকে চড়ে স্বাধীনভাবে চলাচল করতে পারে।স্কুটির বিজ্ঞাপনগুলো দেখে সত্যিই খুব বেশিকষ্ট পাই। যেখানে আমাদের পাশের দেশের মেয়েরা এ স্বাধীনতাটুকু পাচ্ছে, সেখানে আমাদের কিনা এটা আকাশকুসুম কল্পনা।আমাদের পুরুষতান্ত্রিক সমাজব্যবস্থা নারীর চলমান জীবনের পরিধিকে সংকীর্ণকরে রাখে বলেই পরনির্ভরশীলতার দায়বহন করা এ দেশের নারীদের ভাগ্য হয়ে দেখা দিয়েছে। এ সমাজে নারীর এগিয়ে চলাটা এখনো তাদের নিজেদের হাতে নেই। আমরা এখনো ঠিক ততটুকু স্বাধীন, যতটুকু স্বাধীনতা পুরুষতান্ত্রিক সমাজ আমাদের দিয়েছে। মাহ্বুবা ইয়াসমিন