তত্ত্বাবধায়কের বিলে সংসদে যাবে বিএনপি
বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক বলেছেন, সংশোধনীর মাধ্যমে বাতিল করা তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহালে বিল আনলে বিএনপি সংসদে যাবে। এ-সংক্রান্ত বিল আনলে বিএনপি আজ থেকে শুরু হতে যাওয়া সংসদ অধিবেশনে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেবে।আজ বুধবার রাজধানীর ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন মিলনায়তনে বাংলাদেশ লেবার পার্টির আলোচনা সভায় জয়নাল আবদিন ফারুক এ কথা বলেন।তবে সরকার সংঘাতের পথ বেছে নিলে বিএনপিও রাজপথে আন্দোলন চালিয়ে যাবে বলে জয়নাল আবদিন মন্তব্য করেন। তিনি সীমান্তের ঘটনা নিয়ে স্থানীয় সরকারমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের মন্তব্যের সমালোচনা করে বলেন, সরকার তাদের নতজানু পররাষ্ট্রনীতির কারণে বন্ধুত্বের নামে প্রভুত্ব মেনে নিয়েছে। যে সংসদে ফেলানীর লাশ, তিস্তার পানিবণ্টন চুক্তি নিয়ে আলোচনা করা যায় না বিএনপি সে সংসদে যেতে চায় না।