তত্ত্বাবধায়ক ইস্যুতে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব সরকারের: খালেদা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার ইস্যু নিয়ে বর্তমানে যে রাজনৈতিক সংকট তৈরি হয়েছে তা সমাধানের জন্য সরকারকে উদ্যোগ নিতে হবে। গতকাল বৃহস্পতিবার রাতে গুলশান কার্যালয়ে ইউএনবিকে দেওয়া এক সাক্ষাত্কারে তিনি এসব কথা বলেন। জাতিসংঘ মহাসচিব বান কি মুন ঢাকা সফরে সম্প্রতি বলেছেন, রাজনৈতিক দলগুলোকে আলোচনার মাধ্যমে নিজেদের মধ্যেকার মতভেদ দূর করতে হবে। এ ব্যাপারে এক প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন। খালেদা জিয়া বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার নিয়ে বিএনপি তাদের অবস্থান জনগণকে জানিয়েছে। এখন পরবর্তী পদক্ষেপ নেওয়ার দায়িত্ব সরকারের। কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে অংশ নেবেন কি না—এমন এক প্রশ্নের জবাবে বিএনপির নেত্রী খালেদা জিয়া বলেন, দলের সভায় এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। প্রসঙ্গত, জাতিসংঘ মহাসচিব বান কি মুন সম্প্রতি ঢাকা সফর করেন। গত সোমবার তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধী দলের নেতা খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেন।