তত্ত্বাবধায়ক ছাড়া নির্বাচনে যাব না: ফখরুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহালের প্রয়োজনীয়তা তুলে ধরতেই বিএনপি রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে বসবে। তিনি বলেন, সংলাপে বিএনপি রাষ্ট্রপতিকে জানাবে যে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহাল না হলে বিএনপি নির্বাচনে যাবে না।আজ মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পরে মির্জা ফখরুল সাংবাদিকদের এসব কথা বলেন। তিনি বলেন, সংলাপে বিএনপি দেশের সার্বিক রাজনৈতিক অবস্থার কথা রাষ্ট্রপতিকে জানাবে। গতকাল সোমবার নতুন নির্বাচন কমিশন গঠন নিয়ে রাষ্ট্রপতির সংলাপে যোগ দিতে প্রধান দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপিকে চিঠি দেওয়া হয়েছে। চিঠি পাওয়ার পর গতকাল রাতেই সংলাপে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেয় বিএনপিসহ চারদলীয় জোট। আজ মির্জা ফখরুল এর কারণ ব্যাখ্যা করেন।