তত্ত্বাবধায়ক নিয়ে মতামত তুলে ধরতে হবে সংসদেই: সুরঞ্জিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থার বিষয়ে মতৈক্য হওয়া দরকার। কিন্তু সংবিধানের প্রতি আনুগত্য দেখিয়েই তা করতে হবে। সংবিধানে যে উপযুক্ত ফোরাম তথা জাতীয় সংসদের কথা বলা হয়েছে সেখানে এসেই এ ব্যাপারে মতামত তুলে ধরতে হবে।আজ শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘পঞ্চদশ সংশোধনী: আলোচনা তর্ক-বিতর্ক’ নামে একটি বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রেলমন্ত্রী এসব কথা বলেন। ঐতিহ্য থেকে প্রকাশিত বইটির লেখক এবিসি রেডিওর জ্যেষ্ঠ প্রতিবেদক আমিন আল রশীদ। সুরঞ্জিত বলেন, অতীতেও সংবিধান সংশোধন হয়েছে। সামরিক শাসনকালেও তা হয়েছে রক্তপাতের মধ্য দিয়ে। তাই আগে এই সংশোধনীর সব পটভূমি জেনেই আলোচনা করতে হবে। না হলে এর মধ্যে কোনো সামঞ্জস্য থাকবে না।ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুল বলেন, চলমান রাজনৈতিক পরিস্থিতিতে দলীয় সরকারের অধীনে নির্বাচন সমর্থনযোগ্য নয়। তাই আগামী দুবার তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থার অধীনে নির্বাচন হওয়া প্রয়োজন।অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আইনজ্ঞ শাহদীন মালিক ও প্রথম আলোর সহযোগী সম্পাদক মিজানুর রহমান খান।