তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিলের সময় আসেনি: কামাল হোসেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা প্রসঙ্গে সংবিধান বিশেষজ্ঞ কামাল হোসেন বলেছেন, ‘তত্ত্বাবধায়ক ব্যবস্থাকে হুট করে বাতিল করে দেওয়ার সময় আসেনি। আদালতের এমন আদেশে আমরা অবাক হয়েছি। এ বিষয়ে সংসদে অর্থপূর্ণ আলোচনা হতে পারত।’আজ সোমবার রাজধানীর ছায়ানট ভবন মিলনায়তনে ৭১ টিভি আয়োজিত ‘সংবাদমাধ্যমের আজ ও আগামী-একাত্তরের কাছে প্রত্যাশা’ শীর্ষক অনুষ্ঠানের প্রথম পর্ব শেষে সংবাদকর্মীদের কাছে কামাল হোসেন এ কথা বলেন।‘প্রেক্ষিত: গণতন্ত্র, মানবাধিকার ও সুশাসন’ শীর্ষক আলোচনা শেষে কামাল হোসেন আরও বলেন, ১৯৯৬ সালে সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারের বিধান করা হয়। গত ১৬ বছরে চারটি নির্বাচন হয়ে যাওয়ার পর আদালতে এ নিয়ে প্রশ্ন উত্থাপন করা হয়। সরকার যে সংশোধনী এনেছে, আলোচনার পরিপ্রেক্ষিতে সে সংশোধনীতেও সংশোধন আনা যায়।’এ পর্বে আলোচনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এমাজউদ্দিন আহমেদ বলেন, ‘রাষ্ট্রের সকল ক্ষমতার মালিক জনগণ—এ বাক্যটি সংবিধানের সর্বোত্তম বাক্য। কিন্তু মাঝে মাঝে মনে করি এ বাক্যটি অর্থহীন। কেননা, জনগণের কয়টা কথা আমরা শুনি?’আইনজীবী আমির উল ইসলাম বলেন, ‘জনগণ ভুল করে না। তাদের ভুল পথে পরিচালিত করা হয়। সংবাদকর্মীরা ভুল পথে বা ভালো পথে পরিচালিত করার ক্ষেত্রে ভূমিকা রাখতে পারেন।’সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও মানবাধিকারকর্মী সুলতানা কামাল দেশের মানুষকে মানুষের মতো বাঁচার জন্য যে আন্দোলন, তাতে সবাইকে নিজ নিজ দায়িত্ব পালনের জন্য আহ্বান জানান।রাষ্ট্রবিজ্ঞানী রওনক জাহান বলেন, ব্যবসায়ীদের পরিবর্তে সাংবাদিকদের হাতে ৭১ টেলিভিশনের মালিকানা থাকছে। তাই এ টেলিভিশন অন্যদের চেয়ে কতটুকু ব্যতিক্রম, তা দেখাতে হবে।৭১ টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল বাবু বলেন, ‘টেলিভিশন বলবে, জনগণ শুধু শুনবে তা হবে না। ৭১ টেলিভিশনে প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সারা দেশ থেকে জনগণ সরাসরি টেলিভিশনের অনুষ্ঠানে অংশগ্রহণের সুযোগ পাবে।’অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ‘প্রেক্ষিত: সাংবাদিকতা, নিরপেক্ষতা ও একাত্তরের চেতনা’ শীর্ষক পর্বে আলোচনায় অংশ নেন নুরুল কবির, নাইমুল ইসলাম খান, শ্যামল দত্ত, আসিফ নজরুল, আসাদুজ্জামান, মিনার মাহমুদ।তৃতীয় পর্বে ‘প্রেক্ষিত: বাঙালীর সংস্কৃতি ও টেলিভিশন অনুষ্ঠান ভাবনা’ শীর্ষক আলোচনায় প্রথম আলোর উপসম্পাদক আনিসুল হক বলেন, ‘৭১ নামের মধ্যে একধরনের দ্যোতনা আছে। তাই একধরনের প্রত্যাশাও আছে। সুতরাং এ টেলিভিশনের কর্মীদের দায়িত্ববোধের সঙ্গে কাজ করতে হবে। ৭১ টেলিভিশন যাতে গণমানুষের কথা বলে, সে আহ্বানও জানান আনিসুল হক। অনুষ্ঠানের এ পর্বে আবু সাইয়িদ, মোস্তফা সরয়ার ফারুকী, তুষার আবদুল্লাহ প্রমুখ আলোচনায় অংশ নেন।