স্থায়ী কমিটির বৈঠক শেষ
তত্ত্বাবধায়ক সরকার নিয়ে সরকারের সিদ্ধান্ত প্রতিহত করা হবে: বিএনপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তত্ত্বাবধায়ক সরকার বাতিলের ব্যাপারে সরকার যে সিদ্ধান্ত নিয়েছে তা প্রতিহত করা হবে বলে জানিয়েছে প্রধান বিরোধীদল বিএনপি।আজ মঙ্গলবার রাতে গুলশান কার্যালয়ে খালেদা জিয়ার সভাপতিত্বে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শেষে এক সংবাদ ব্রিফিংয়ে দলের পক্ষ থেকে নজরুল ইসলাম খান এ কথা জানান।নজরুল ইসলাম খান বলেন, তত্ত্বাবধায়ক সরকার বিষয়ে সরকারের আলোচনা প্রস্তাব গ্রহণ করবে না বিএনপি। এ ব্যাপারে সরকারের সিদ্ধান্ত প্রতিহত করা হবে। আর খুব শিগগিরই প্রতিহত করার কর্মসূচী জানানো হবে বলেও জানিয়েছেন তিনি।