তত্ত্বাবধায়ক সরকার নিয়ে সিদ্ধান্তের ভার সংসদের: সুরঞ্জিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তত্ত্বাবধায়ক সরকার নিয়ে বিরোধী দল আনুষ্ঠানিক অথবা অনানুষ্ঠানিকভাবে কোনো মত দিলে কমিটি এখনো তা বিবেচনায় নেবে। তবে তাদের মত না পেলে ভবিষ্যতে তত্ত্বাবধায়ক সরকার থাকবে কি থাকবে না, তা সংসদই চূড়ান্ত করবে। আজ মঙ্গলবার সংবিধান সংশোধনে গঠিত বিশেষ কমিটির কো-চেয়ারপারসন সুরঞ্জিত সেনগুপ্ত সংবাদ ব্রিফিংয়ে এ কথা বলেন।সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকের পরিপ্রেক্ষিতে আজ সংসদ ভবনের মিডিয়া সেন্টারে এ ব্রিফিংয়ের আয়োজন করা হয়।সুরঞ্জিত বলেন, ‘বিশেষ কমিটি বিরোধী দলের কাছ থেকে গ্রহণযোগ্য একটি প্রস্তাব পাবে বলে আশা করেছিল। কিন্তু তারা মত দেয়নি, কমিটিতে আসেনি, সংসদেও আসেনি। এ অবস্থায় কমিটি মনে করে, তত্ত্বাবধায়ক সরকারের যে মডেলই দেওয়া হোক, বিএনপি তা মানবে না। এ জন্য সামগ্রিক বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব সংসদের ওপর ছেড়ে দিয়েছি। আদালত যে ব্যবস্থাকে অবৈধ বলেছেন, সেই ব্যবস্থার পক্ষে সুপারিশ করে কমিটি কোনো বিতর্কে যাবে না।’কমিটির কো-চেয়ারপারসন আরও বলেন, আদালতের রায়ের আগ পর্যন্ত প্রধানমন্ত্রীসহ বিশেষ কমিটির অবস্থান তত্ত্বাবধায়ক সরকার বহাল রাখার পক্ষে ছিল। ওই পদ্ধতির জন্য মডেল খোঁজা হচ্ছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ২৭ এপ্রিল তত্ত্বাবধায়ক সরকার রাখার পক্ষে মত দিয়েছেন। কিন্তু আপিল বিভাগ ১০ মে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা অবৈধ ঘোষণা করেন। বিচারপতিদের সম্পৃক্ত না করার কথাও বলা হয়। ‘আমরা দেখলাম, বিরোধী দল রায়ের পর বিকল্প মডেল না দিয়ে, দায়িত্বশীল ভূমিকা পালন না করে রায়কে প্রত্যাখ্যান করে। তা করে দেশকে অনিশ্চয়তায় ঠেলে দিয়েছে।’তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থাকে অগণতান্ত্রিক, অসাংবিধানিক ও সাময়িক উল্লেখ করে সুরঞ্জিত জানান, এ জন্যই আদালত তা অবৈধ ঘোষণা করে বাতিল করেছেন।