তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের দাবি ড. কামালের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চদশ সংশোধনীতে ৭২-এর সংবিধানের সঙ্গে অসামঞ্জস্য ধারাগুলো বাতিলের দাবি জানিয়েছেন গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন। একই সঙ্গে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহালের দাবি জানিয়েছেন তিনি।আজ মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কামাল হোসেন এ দাবি তোলেন। সরকারের ব্যর্থ মন্ত্রীদের পরিবর্তন করার পক্ষে যুক্তি দেখিয়ে তিনি বলেন, খেলার মাঠে কোনো খেলোয়াড় না পারলে তাঁকে সাইডে বসিয়ে দিয়ে অন্য খেলোয়াড়কে মাঠে নামানো হয়। প্রধানমন্ত্রীর প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, এই কাজটি করতে হবে ক্যাপ্টেনকে।