তত্ত্বাবধায়ক সরকার বাতিলের চেষ্টা হলে কঠোর আন্দোলন: বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা সম্পর্কে সরকারের বক্তব্য প্রত্যাখ্যান করেছে বিএনপি। সরকার এ ব্যবস্থা বাতিলের চেষ্টা করলে কঠোর আন্দোলনের মাধ্যমে বিএনপি তা প্রতিহত করার চেষ্টা করবে।রাজধানীর গুলশানে আজ বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে স্থায়ী কমিটির জরুরি বৈঠকে শেষে এক সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।লিখিত বক্তব্যে নজরুল ইসলাম খান বলেন, সুপ্রিম কোর্টের রায় সংসদের ওপর বাধ্যতামূলক নয়। এটা স্পষ্ট যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাবেক বিচারপতি এ বি এম খায়রুল হকের যোগসাজশ রয়েছে।নজরুল ইসলাম খান বলেন, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলের মাধ্যমে সরকার গণতন্ত্রকে ধ্বংস করার নীল নকশা করছে। এতে দেশে সামাজিক ও অর্থনৈতিক নৈরাজ্য তৈরি হবে, গণতন্ত্র হুমকির মুখে পড়বে।লিখিত বক্তব্যে বলা হয়, এ ব্যবস্থা বাতিল করে সরকার ক্ষমতায় থেকে কারচুপির মাধ্যমে আবারও ক্ষমতায় আসার চেষ্টা করছে।বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির ১৯ জন সদস্যের মধ্যে ১০ জন উপস্থিত ছিলেন।