তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায়ে সাবেক প্রধান বিচারপতির সই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করে আপিল বিভাগের দেওয়া রায়ে সই করেছেন সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক। আজ বৃহস্পতিবার তঁার লেখা ৩৪২ পৃষ্ঠার রায়ে দুপুরে তিনি সই করেন বলে সংশি্লষ্ট সূত্রগুলো জানিয়েছে। ২০১১ সালের ১০ মে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা সংক্রান্ত সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল ঘোষণা করে রায় দেন তত্কালীন প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের নেতৃত্বে গঠিত সাত বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ। তবে ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে পরবর্তী দশম ও একাদশ সংসদ নির্বাচন হতে পারে বলে আদালত অভিমত দিয়েছিলেন।সংক্ষপ্তি আদেশে বলা হয়, সংখ্যাগরিষ্ঠের মতের ভিত্তিতে আপিল মঞ্জুর করা হলো। সংবিধানের ত্রয়োদশ সংশোধনী আইন, ১৯৯৬ (আইন-১: ১৯৯৬) এখন থেকে বাতিল ও সংবিধান পরিপন্থী ঘোষণা করা হলো। দশম ও একাদশ সংসদ নির্বাচন উলে্লখিত সংশোধনীর অধীনে হতে পারে। আইনের বহু পুরোনো নীতি এই∏কোনো কিছু বেআইনি হলে, প্রয়োজনের তাগিদে তা বৈধ হতে পারে, রাষ্ট্র ও জনগণের নিরাপত্তা হচ্ছে সর্বোচ্চ আইন। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদষ্টো হিসেবে সাবেক প্রধান বিচারপতি ও আপিল বিভাগের বিচারপতিদের রাখার বিধান বাতিলে প্রয়োজনীয় আইন সংশোধনের ক্ষেত্রে সংসদের স্বাধীনতা রয়েছে। ২০০৪ সালের ৪ আগস্ট তত্ত্বাবধায়ক সরকার-সংক্রান্ত সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বৈধ ঘোষণা করে রায় দেন হাইকোর্ট। ওই রায়ের বিরুদ্ধে পরের বছরই আপিল করা হয়। ২০১১ সালের ১ মার্চ আপিল বিভাগে এ আপিলের ওপর শুনানি শুরু হয়। আদালতে আপিলকারী ও রাষ্ট্রপক্ষ ছাড়াও শুনানিতে অ্যামিকাস কিউরি (আদালতের আইনি সহায়তাকারী) হিসেবে শীর্ষস্থানীয় আট আইনজীবী বক্তব্য রাখেন। অ্যামিকাস কিউরি হিসেবে জ্যেষ্ঠ আইনজীবী টি এইচ খান, ড. কামাল হোসেন, এম আমীর-উল ইসলাম, মাহমুদুল ইসলাম ও রোকনউদ্দিন মাহমুদ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহাল রাখার পক্ষে মত দেন। তবে রফিক-উল হক ও এম জহির বর্তমান তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংস্কারের পক্ষে মত দেন। অপর অ্যামিকাস কিউরি আজমালুল হোসেন কিউসি বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। এটা সংবিধানের মেৌল কাঠামোর পরিপন্থী। দশদিন শুনানি শেষে ৬ এপ্রিল আদালত বিষয়টি রায়ের জন্য অপেক্ষমাণ (সিএভি) রাখেন। এরপর ৫ মে কার্যতালিকায় বিষয়টি রায় ঘোষণার জন্য আসে। কয়েক মিনিটে রায় ঘোষণা করেন আদালত।