তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা অগণতান্ত্রিক: এম হাফিজউদ্দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিগত তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এম হাফিজউদ্দিন খান বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরামর্শ শর্তসাপেক্ষে মেনে নেওয়া যেতে পারে। আজ শুক্রবার রাজধানীতে ‘উপকূল বাঁচলে দেশ বাঁচবে’ শীর্ষক একটি সেমিনারে যোগ দেওয়ার পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।এম হাফিজউদ্দিন খান বলেছেন, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা একটি অগণতান্ত্রিক পদক্ষেপ, এতে কোনো সন্দেহ নেই।এম হাফিজউদ্দিন খান বলেন, বিশেষ পরিস্থিতিতে এ ব্যবস্থা চালু হয়েছিল। কিন্তু সেই পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। বরং রাজনৈতিক দলগুলোর মধ্যে সমস্যা আরও বেড়ে যাচ্ছে।এম হাফিজউদ্দিন খান বলেন, বিএনপি অযৌক্তিকভাবে সংবিধান সংশোধন কমিটির সঙ্গে আলোচনায় যাচ্ছে না। না যাওয়ার পেছনে তারা যেসব কারণ দেখিয়েছে, সেগুলোকে অজুহাত হিসেবে চিহ্নিত করেছেন তিনি। সংবিধান সংশোধনবিষয়ক আলোচনায় সাবেক উপদেষ্টাদের রাখা উচিত ছিল বলেও মত দেন তিনি।