তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বহাল থাকলেই আলোচনা: খালেদা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন ও বিরোধী দলের নেতা খালেদা জিয়া বলেছেন, সংবিধানে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বহাল রাখার ব্যাপারে সরকারকে ঘোষণা দিতে হবে। তাহলে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা কে হবেন ও নির্বাচন কমিশন শক্তিশালীকরণ বিষয়ে সরকারের সঙ্গে আলোচনায় বসতে রাজি আছে বিএনপি। আর এই আলোচনা জাতীয় সংসদের ভেতরে-বাইরে যেকোনো স্থানে, যে কারও সঙ্গে হতে পারে।আজ বৃহস্পতিবার বিকেল পাঁচটায় গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে খালেদা জিয়া এ কথা বলেন। তিনি আরও বলেন, দলীয় সরকারের অধীনে বিএনপি নির্বাচনে যাবে না। এ ধরনের অপচেষ্টার বিরুদ্ধে আন্দোলন অব্যাহত থাকবে।খালেদা জিয়া বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা কে হবেন, নিরপেক্ষ ও যোগ্য ব্যক্তিদের সমন্বয়ে নির্বাচন কমিশনকে শক্তিশালী করে গড়ে তোলা এবং প্রশাসনকে নির্দলীয়করণের ব্যাপারে প্রয়োজনে সরকারের সঙ্গে আমরা আলোচনা করতে চাই। কিন্তু সবকিছুর আগে সরকার-নির্দেশিত রায়ের অজুহাতে, সেই রায়ের ভুল ব্যাখ্যা দিয়ে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা তুলে দলীয় সরকারের অধীনে প্রহসনের নির্বাচন করার অপচেষ্টা বন্ধ করতে হবে।’খালেদা জিয়া বলেন, সরকার তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা নিয়ে ফর্মুলা চায়। কিন্তু এ নিয়ে বিএনপির ফর্মুলা দেওয়ার কিছু নেই। আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাবি অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থার ব্যাপারে মীমাংসা হয়েছিল। এই মীমাংসিত বিষয় নিয়ে সরকারের সঙ্গে নতুন করে বিএনপির আলোচনার কোনো অবকাশ নেই।সংবাদ সম্মেলনে খালেদা জিয়া আরও বলেন, নির্বাচন কমিশনের সঙ্গে বিএনপি কোনো আলোচনা করবে না। কারণ বিএনপি এই নির্বাচন কমিশনকে মানে না। ইলেকট্রনিক ভোটিং পদ্ধতিও বিএনপি মানবে না বলে জানান খালেদা জিয়া।