তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংবিধানের পঞ্চদশ সংশোধনের মাধ্যমে দীর্ঘ ১৫ বছরেরও বেশি সময় পর বহুল আলোচিত তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থার বিলুপ্তি ঘটেছে ।প্রধান বিরোধী দল বিএনপির অনুপস্থিতিতে আজ বৃহস্পতিবার সংসদে বিভক্তি ভোটে সংবিধান (পঞ্চদশ সংশোধন) আইন-২০১১ পাস হয়। দলটি সংবিধানের এই সংশোধনের বিরোধিতা করছে।১৯৯৬ সালের ২৬ মার্চ ত্রয়োদশ সংবিধান সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা চালু হয়। এর অধীনে তিনটি নির্বাচনও অনুষ্ঠিত হয়।দেশের সর্বোচ্চ আদালত তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতিতে অবৈধ ঘোষণা করায় তা বাতিল করার প্রস্তাব রাখা হয় বিলে। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদকালে কয়েকটি বিধানের অপ্রযোজ্যতা (অনুচ্ছেদ ৫৮ক) অনুচ্ছেদ এবং নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ২ক পরিচ্ছেদ (অনুচ্ছেদ ৫৮খ, ৫৮গ, ৫৮ঘ, ৫৮ঙ); সংবিধানের ২ক পরিচ্ছেদসহ অন্যান্য বিধান বিলুপ্তির প্রস্তাব রাখা হয়।তবে অন্য কোনো ফর্মুলা থাকলে বিরোধী দলকে সংসদে এসে মত দেওয়ার জন্য সরকারি দল আহ্বান জানালেও তাতে সাড়া দেয়নি বিরোধীরা।