তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করলে খেসারত দিতে হবে: আজহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করলে খেসারত দিতে হবে বলে সরকারকে সতর্ক করে দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম আজ শুক্রবার সকালে পুরানা পল্টনে ঢাকা মহানগর কার্যালয়ে অনুষ্ঠিত থানা আমির সম্মেলনে এ কথা বলেন।আজহারুল ইসলাম বলেন, ‘৫ জুনের হরতালে বাধা দেবেন না। বাধা দিলে এক হরতাল আরেক হরতালের পথ তৈরি করবে। এরপর একের পর এক হরতাল দিয়ে আপনাদের ক্ষমতা ছাড়তে বাধ্য করা হবে।’ তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা সম্পর্কে তিনি বলেন, ‘হয়তো জোর করে এ ব্যবস্থা বাতিল করতে পারবেন। তবে এর জন্য খেসারত দিতে হবে।’ সভাপতির বক্তব্যে দলের ঢাকা মহানগরের আমির রফিকুল ইসলাম খান সচিবালয়সহ সবকিছু অচল করে দেওয়ার হুমকি দেন। তিনি দলীয় সরকারের অধীন কোনো নির্বাচন হতে দেব না বলেও আওয়ামী লীগ নেতৃত্বাধীন বর্তমান মহাজোট সরকারকে সতর্ক করে দেন।সম্মেলনে দলের সাংসদ হামিদুর রহমান আজাদ, ঢাকা মহানগরের সহকারী সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম বুলবুল ও আবদুল হালিম, প্রচার সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদ প্রমুখ উপস্থিত ছিলেন।