তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক: আইনমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইনমন্ত্রী শফিক আহমেদ বলেছেন, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। সর্বোচ্চ আদালতের রায় না মানলে দেশে নৈরাজ্য সৃষ্টি হবে। তাদের রায়টিকে আইন হিসেবে মানতে হবে। তিনি বিচারকদের সংবিধান ও আইন অনুযায়ী বিচারকাজ পরিচালনা করার আহ্বান জানিয়েছেন। আজ শনিবার সকালে অতিরিক্ত জেলা, দায়রা জজ ও সমপর্যায়ের কর্মকর্তাদের বিচার, প্রশাসন, প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচারিত প্রতিবেদনে আইনমন্ত্রী বলেন, সর্বোচ্চ আদালত তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থাকে অসাংবিধানিক হিসেবে চিহ্নিত করে বাতিল করে দিয়েছেন। কাজেই সর্বোচ্চ আদালতের রায় অনুসারে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা রাখার আর কোনো সুযোগ নেই।