তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থার পরিবর্তন হবে আত্মঘাতী: জামায়াত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থার পরিবর্তন আত্মঘাতী সিদ্ধান্ত হবে বলে মনে করে জামায়াত। দলটির ভারপ্রাপ্ত আমির মকবুল আহমদ ও ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল আজ মঙ্গলবার রাতে পাঠানো এক বিবৃতিতে এ কথা বলেন।তাদের মতে, সুপ্রিম কোর্ট সংবিধানের ত্রয়োদশ সংশোধনী তথা তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল ঘোষণা করায় দেশে একটি রাজনৈতিক ও সাংবিধানিক সংকট সৃষ্টির আশঙ্কা দেখা দেবে।জামায়াতের মতে, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ছাড়া কোনো দলীয় সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। এ ছাড়া সংবিধান সংশোধনের এখতিয়ার শুধুমাত্র সংসদের। তাই সুপ্রিম কোর্টের রায়ের ফলে শুধু সংখ্যাগরিষ্ঠতার জোরে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থার কোনো পরিবর্তন আনা বর্তমান সরকারের জন্য মোটেও সমীচীন হবে না। বরং এটি হবে একটি আত্মঘাতী সিদ্ধান্ত।দেশের এ সংকট উত্তরণের জন্য সংসদে প্রতিনিধিত্বকারী সব দলের সঙ্গে সরকারি দলের খোলামেলা ও অর্থবহ আলোচনা শুরু করা উচিত বলে মনে করে জামায়াত।