তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন সমাদৃত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেছেন, নির্দলীয় সরকার, অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন সারাবিশ্বে সমাদৃত হয়েছে।আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপির এক মানববন্ধনে মওদুদ আহমদ এসব কথা বলেন। বেসরকারি একটি টিভি চ্যানেলে এ-সংক্রান্ত একটি প্রতিবেদন প্রচারিত হয়েছে। ওই প্রতিবেদনে মওদুদ আহমদ বলেন, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের লক্ষ্যে আন্দোলন ধাপে ধাপে অগ্রসর হবে। সরকারের উদ্দেশে তিনি বলেন, ‘আন্দোলন এমন একপর্যায়ে যাবে, তখন আপনারা বাধ্য হবেন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে।’ এদিকে প্রেসক্লাবের সামনে আরেকটি মানববন্ধনে বিএনপির নেতা রফিকুল ইসলাম বলেন, ইলিয়াস আলীকে সরকারই গুম করেছে। তিনি বলেন, ইলিয়াস আলীকে মুক্ত করতে আন্দোলন চলছে, চলবে।