তত্ত্বাবধায়ক সরকারের দরকার আছে: আকবর আলি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা আকবর আলি খান বলেছেন, তত্ত্বাবধায়ক সরকারের দরকার আছে। এ সরকার পদ্ধতি নিয়ে দুটো কথা বলা হচ্ছে। কেউ বলছে তত্ত্বাবধায়ক সরকার খারাপ। খারাপটা মূলত বলা হচ্ছে সর্বশেষ তত্ত্বাবধায়ক সরকার সম্পর্কে, যেটা অত্যন্ত বিতর্কিত ছিল। যে দল জিতেছে তারা বলেছে আগের তত্ত্বাবধায়ক সরকার ভালো ছিল। আর যারা হেরেছে তারা বলেছে খারাপ ছিল। কিন্তু বাইরে যা-ই বলুক ভেতরে ভেতরে এরা সবাই জানে তত্ত্বাবধায়ক সরকার ভালো কাজই করেছে।আজ বুধবার প্রেসক্লাবে সুশাসনের জন্য নাগরিক (সুজন) আয়োজিত এক আলোচনা সভায় সাবেক এই উপদেষ্টা এ কথা বলেন।