তত্ত্বাবধায়ক সরকারের বিল সংসদে আনুন: জয়নুল আবদিন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধান বিরোধী দল বিএনপির চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক সরকারকে উদ্দেশ করে বলেছেন, আপনারা দয়া করে আবার তত্ত্বাবধায়ক সরকারের বিল জাতীয় সংসদে আনুন। তাহলে অবশ্যই বিএনপি ও দলের চেয়ারপারসন খালেদা জিয়া সংসদে যোগ দেবেন। নির্বাচনেও অংশ নেবেন। আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী শ্রমিক দল নেতা নাসিমের মুক্তির দাবিতে আয়োজিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন। বেসরকারি একটি টিভি চ্যানেলে এ-সংক্রান্ত প্রতিবেদন প্রচারিত হয়। প্রচারিত ওই প্রতিবেদনে তিনি এসব কথা বলেন।