তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ ৯০ দিনে প্রধানমন্ত্রীর সম্মতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংবিধান সংশোধনে গঠিত বিশেষ সংসদীয় কমিটির সঙ্গে আজ সোমবার রাতে আকস্মিক বৈঠক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সন্ধ্যা সাড়ে সাতটায় গণভবনে এই বৈঠক শুরু হয়। বৈঠকে সংবিধানের অনুচ্ছেদ ৫৮(ঘ) সংক্রান্ত আলোচনা হয়। এতে তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ ৯০ দিন করার ব্যাপারে কমিটির সুপারিশের সঙ্গে প্রধানমন্ত্রী একমত হয়েছেন বলে বৈঠক সূত্রে জানা গেছে।প্রধানমন্ত্রীর সভাপতিত্বে এই সভায় সংসদ উপনেতা ও বিশেষ কমিটির চেয়ারপারসন সৈয়দা সাজেদা চৌধুরী, কো-চেয়ারপারসন সুরঞ্জিত সেনগুপ্ত, আমির হোসেন আমু, আবদুর রাজ্জাক, তোফায়েল আহমেদ, রাশেদ খান মেনন, আনিসুল ইসলাম মাহমুদ, আবদুল মতিন খসরু, ফজলে রাব্বী মিয়া, হাছান মাহমুদ, শিরীন শারমিন চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।বৈঠকে প্রধানমন্ত্রী সংবিধান সংশোধন বিষয়ে কমিটির কাজের অগ্রগতি জানতে চান। কমিটির পক্ষে সুরঞ্জিত সেনগুপ্ত কমিটির এ পর্যন্ত তৈরি করা প্রস্তাবনা প্রধানমন্ত্রীকে জানান। প্রধানমন্ত্রী নিজেও সংবিধান সংশোধন বিষয়ে কিছু মতামত দেন বলে জানা গেছে।জানা গেছে, রাত সোয়া ১১টার দিকে বৈঠক শেষ হয়েছে। কাল সকাল ১০টায় সংবিধান সংশোধন কমিটি বৈঠক করবে। পরে সন্ধ্যা সাতটায় আবার তারা প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসবে।