তথ্য অধিকার আইন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তথ্য অধিকার আইন এর ২(বি) ধারায় বলা হয়েছে যে ‘তথ্য’ বলতে সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকাণ্ডের বিবরণ, যা জনগণের জানার অধিকার রয়েছে। ওই ধারায় তথ্যের সংজ্ঞা সম্পর্কে আরও বিস্তৃত বিবরণ দেওয়া হয়েছে।বাক স্বাধীনতা মৌলিক অধিকার হিসেবে সর্বজনবিদিত এবং তথ্য অধিকারের সঙ্গে বাক স্বাধীনতার নিবিড় সম্পর্ক বিদ্যমান। আমাদের সংবিধানে ৩৯ অনুচ্ছেদে প্রত্যেক নাগরিককে বাক ও ভাব প্রকাশের অধিকার নিশ্চিত প্রদান করা হয়েছে। ভারতের সুপ্রিম কোর্ট তথ্য অধিকারকে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি প্রদান করেছে।বাংলাদেশের তথ্য আইনের উদ্দেশ্য সম্পর্কে প্রায় অনুরূপ অভিন্ন বক্তব্য রাখা হয়েছে। বাংলাদেশের সংবিধানে ৩৯(ক) অনুচ্ছেদে প্রত্যেক নাগরিকের বাক ও ভাব প্রকাশের স্বাধীনতার অধিকার নিশ্চিত করা হয়েছে। ৩৯(ক) অনুচ্ছেদ অনুযায়ী আমাদের জনগণের তথ্য অধিকারকে মৌলিক অধিকার হিসেবে গণ্য করার অবকাশ রয়েছে।তথ্য অধিকার আইন বাস্তবায়নের অগ্রগতির জন্য সরকার ইতিমধ্যে তথ্য কমিশন গঠন করেছে। একজন প্রধান তথ্য কমিশনার এবং ২ নং তথ্য কমিশনার নিয়োগ প্রদান করা হয়েছে। কিন্তু এখন পর্যন্ত বিধি প্রণয়ন করা হয়নি। ফলে তথ্য কমিশন কার্যকর ভূমিকা পালন করতে পারছে না। এ আইনটি ফলপ্রসূ করতে তথ্য প্রদান ইউনিট গঠন ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নিয়োগ করা প্রয়োজন।তথ্য প্রদান ইউনিট: তথ্য অধিকার আইনের ২(ঘ) ধারায় বিধান রাখা হয়েছে যে প্রত্যেক সরকারি, আধা সরকারি এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের দপ্তরে, আঞ্চলিক, বিভাগীয় জেলা ও উপজেলা পর্যায়ে তথ্য প্রদান ইউনিট গঠন করতে হবে।দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা: তথ্য অধিকার আইনের ১০ ধারার বিধান মতে প্রত্যেক তথ্য প্রদান ইউনিটের জন্য একজন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নিয়োজিত থাকবেন। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা চাহিদামতো তথ্য প্রদান করবেন।আপিল কর্তৃপক্ষ: চাহিদামতো তথ্য পাওয়া না গেলে আপিল কর্তৃপক্ষের কাছে আপিল করা যাবে। তথ্য অধিকার আইনের ২(অ) ধারায় তথ্য প্রদান ইউনিটের প্রশাসনিক প্রধানকে আপিল কর্তৃপক্ষ হিসেবে নিয়োগ প্রদান করা হবে।তথ্যপ্রাপ্তির অনুরোধ: তথ্য অধিকার আইনের ৮ ধারার বিধান অনুযায়ী কোনো ব্যক্তি এ তথ্যপ্রাপ্তির জন্য সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার কাছে তথ্যের চাহিদা লিখিতভাবে বা ইলেকট্রনিকস মাধ্যমে অনুরোধ করতে পারে।তথ্য প্রদান পদ্ধতি: তথ্য অধিকার আইনের ৯ ধারায় তথ্য প্রদানের বিধান রাখা হয়েছে। সাধারণভাবে তথ্য চাওয়ার ২০ কর্ম দিবসের মধ্যে তথ্য সরবরাহ করতে হবে।তথ্য কমিশনের ক্ষমতা ও কার্যাবলি: কোনো ব্যক্তি তার কাঙ্ক্ষিত তথ্য না পেলে তথ্য কমিশনের কাছে অভিযোগ দায়ের করতে পারবে। তথ্য কমিশন ওই অভিযোগ গ্রহণ, অনুসন্ধান ও নিষ্পত্তি করতে পারবে।তথ্য কমিশনকে দেওয়ানি আদালতের ক্ষমতা প্রদান: তথ্য কমিশনকে অভিযোগ গ্রহণ, অনুসন্ধান ও নিষ্পত্তির জন্য দেওয়ানি আদালতের ক্ষমতা প্রদান করা হয়েছে।তথ্য প্রদানে প্রতিবন্ধকতার জন্য জরিমানা: কমিশনের কাছে যদি প্রতীয়মান হয় যে কোনো কর্তৃপক্ষ ইচ্ছাকৃতভাবে তথ্য প্রদানে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে তখন তথ্য প্রদানের বিলম্বের জন্য প্রতিদিন ৫০ টাকা করে অনধিক পাঁচ হাজার টাকা জরিমানা করতে পারবে। এই জরিমানার টাকা পাবলিক ডিমান্ড রিকভারি অ্যাক্ট ১৯১৩-এর বিধান অনুযায়ী এই জরিমানার টাকা আদায়যোগ্য। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা যুক্তিসংগত কারণ ব্যতিরেকে তথ্য প্রদানে ব্যর্থ হলে শৃঙ্খলা ভঙের দায়ে অভিযুক্ত হতে পারেন। ভারতে অজয় কুমার জৈন নামে এক ব্যক্তির পাসপোর্ট সম্পর্কে ভুল তথ্য প্রদান করায় এবং সময়মতো পাসপোর্ট সরবরাহ না করায় পাসপোর্ট আধিকারিককে তথ্য কমিশনার পাঁচ হাজার টাকা জরিমানা করেন। এই আদেশের বিরুদ্ধে পাসপোর্ট আধিকারিক হাইকোর্টে আপিল করলে এই জরিমানার পরিমাণ ৫০ হাজার টাকায় বৃদ্ধি করা হয়।তথ্য অধিকার আইন প্রয়োগ ও বাস্তবায়নের জন্য করণীয়: তথ্য কমিশনের অনুসরণীয় কর্মপদ্ধতি সম্পর্কে বিধি প্রণয়ন—(১) প্রত্যেক সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য তথ্য প্রদান ইউনিট গঠন। (২) প্রত্যেক তথ্য প্রদান ইউনিটের জন্য দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নিয়োগ। (৩) তথ্য অধিকার সম্পর্কে জনগণকে সচেতন করা।লেখক  আইনজীবী ও মানবাধিকার কর্মী