তথ্য অফিসের আয়োজনে সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারের দিনবদলের সনদ: ভিশন-২০২১ বাস্তবায়নে তৃণমুল পর্যায়ে মানুষের মধ্যে স্বাস্থ্য ও সামাজিক ইস্যুতে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ৩০ মে রংপুর জেলার তথ্য অফিসের আয়োজনে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। তারাগঞ্জ ডিগ্রি কলেজ মাঠে এ আলোচনা সভা হয়। সভায় রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদ করিমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন স্থানীয় সাংসদ আনিছুল ইসলাম মণ্ডল। এ ছাড়া বক্তব্য দেন নুরুন্নবী দুলাল, এনামুল হক, মোমেনা খাতুন, রুহুল আমিন, আতিয়ার রহমান ও সরফরাজ আলম।