তথ্য-উপাত্ত দিয়ে সহায়তা দেবে যুক্তরাষ্ট্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুদ্ধাপরাধীদের বিচার সুষ্ঠু, নিরপেক্ষ ও আন্তর্জাতিক মান বজায় রাখতে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এ-সম্পর্কিত তথ্য-উপাত্ত সরবরাহ এবং অভিজ্ঞতা-বিনিময়সহ সব রকম সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছে যুক্তরাষ্ট্র।আজ মঙ্গলবার বাংলাদেশে সফররত যুক্তরাষ্ট্রের অ্যাম্বাসেডর এটলার্জ ফর ওয়ার ক্রাইমস ইস্যু স্টিফেন জে র্যাপ আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী শফিক আহমেদের সঙ্গে সচিবালয়ের দপ্তরে সাক্ষাত্কালে এ সহায়তার আশ্বাস দেন।সাংবাদিকদের প্রশ্নের জবাবে জে র্যাপ বলেন, ‘আমরা এই বিচারপ্রক্রিয়া সুষ্ঠু, নিরপেক্ষ ও আন্তর্জাতিক মান নিশ্চিত করার ওপর অধিক গুরুত্ব দিচ্ছি। যুদ্ধাপরাধীদের বিচারে আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল আইন সম্পূর্ণ ঠিক আছে। এ ব্যাপারে কোনো প্রশ্ন থাকার কথা নয়। তবে বিচারপ্রক্রিয়ায় বিশেষ করে কিছু কিছু বিধি সম্পর্কে প্রশ্ন রয়েছে।’ এ বিষয় নিয়ে তিনি সরকারের মন্ত্রীসহ বিভিন্ন পর্যায়ে এবং রাজনৈতিক নেতা ও সুশীল সমাজের সঙ্গে আলোচনা করবেন বলে জানান।স্টিফেন জে র্যাপ বলেন, বিচারপ্রক্রিয়া যাতে দেশ-বিদেশে প্রশ্নের সম্মুখীন না হয়, সে বিষয়েই বেশি জোর দিতে হবে। তিনি সুষ্ঠু নিরপক্ষ ও আন্তর্জাতিক মান বজায় রাখতে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তথ্য-উপাত্ত, প্রশিক্ষণ ও অভিজ্ঞতা দিয়ে সব ধরনের সহায়তা দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।আইনমন্ত্রী শফিক আহমেদ জানান, স্টিফেন জে র্যাপ কিছু বিধি সংশোধন বা সংস্কারের কথা বলেছেন। বিশেষ করে অপরাধীদের আইনজীবীকে অধিক সময় দেওয়া, বাদীপক্ষের সাক্ষীদের জেরার সুযোগ, বিবাদীদের পক্ষে সাক্ষ্য দেওয়ার সুযোগ প্রভৃতি বিষয় নিশ্চিত করার কথা বলেছেন। আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল আইনে এ বিষয়গুলো নিশ্চিত করা হয়েছে। এর পরও প্রয়োজনে বিধি সংশোধন ও সংস্কারের বিষয়ে ট্রাইব্যুনালকে ক্ষমতা দেওয়া হয়েছে। ট্রাইব্যুনাল প্রয়োজনে তা করতে পারে। সংশ্লিষ্ট আইনে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালকে সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করার ক্ষমতা দেওয়া আছে। সে ক্ষেত্রে এর তদন্তকাজ বা অন্য কোনো প্রক্রিয়া সম্পর্কে সরকারের কোনো কথা বলা ঠিক না। তা ছাড়া বিচারক সুষ্ঠু, নিরপেক্ষ ও আন্তর্জাতিক মানের করতে ট্রাইব্যুনাল সব ধরনের ব্যবস্থা নিয়েছে।উল্লেখ্য, স্টিফেন জে র্যাপ যুদ্ধাপরাধীদের বিচারপ্রক্রিয়া পর্যবেক্ষণ করতে গতকাল তিন দিনের সফরে বাংলাদেশে এসেছেন। এর আগে স্টিফেন জে র্যাপ সিয়েরা লিয়নে আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর এবং রুয়ান্ডায় প্রসিকিউটরের দায়িত্ব পালন করেছেন। বাসস।