তথ্য কমিশন সম্পূর্ণ স্বাধীন নয়: টিআইবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তথ্য কমিশনকে সম্পূর্ণ স্বাধীন করতে সরকারকে আরও উদ্যোগ নিতে হবে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান আজ শনিবার এ কথা বলেছেন।বার্তা সংস্থা ইউএনবিকে দেওয়া এক সাক্ষাত্কারে ইফতেখারুজ্জামান বলেছেন, তথ্য কমিশন এখনো নিয়োগের ক্ষেত্রে সরকারের কাছ থেকে তহবিল নেয়। কর্মী নিয়োগের জন্য তথ্য কমিশনকে সরকারের ওপর নির্ভর করতে হয়। এ কারণে তথ্য কমিশন এখনো পুরোপুরি স্বাধীন নয়।ইফতেখারুজ্জামান বলেন, ‘জনগণের তথ্যের অধিকার নিশ্চিত করতে তথ্য কমিশন গঠনের সিদ্ধান্তটি খুবই ভালো উদ্যোগ। আমাদের মনে রাখতে হবে যে তথ্য কমিশন দেশের একটি নতুন ক্ষেত্র। অন্যান্য দেশের তুলনায় আমাদের তথ্য কমিশন অনেক ভালো।’ইফতেখারুজ্জামান রাইট টু ইনফরমেশন ফোরামেরও একজন সদস্য। তিনি বলেছেন, প্রযুক্তির অভাব এবং দক্ষ জনশক্তির অভাবের কারণে তথ্য কমিশন কার্যকর ভূমিকা রাখতে পারছে না। তথ্য কমিশনকে কার্যকর করতে এর প্রযুক্তিগত উন্নয়ন ঘটাতে হবে।টিআইবির নির্বাহী পরিচালক আরও বলেন, জনগণ যাতে অবাধ তথ্যপ্রবাহ পায়, সে লক্ষ্যেই রাইট টু ইনফরমেশন অ্যাক্ট ২০০৯ পাস হয়েছিল, কিন্তু তথ্য কমিশনের সীমাবদ্ধতার কারণেই এটি সম্ভব হয়নি।