তথ্য-প্রমাণ দিয়েছে আইন ও সালিশ কেন্দ্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৭১ সালে মানবতাবিরোধী অপরাধের বিচারে গঠিত ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কাছে বিভিন্ন তথ্য-প্রমাণ তুলে দিয়েছে বেসরকারি সংস্থা আইন ও সালিশ কেন্দ্র (আসক)। আজ বুধবার সংস্থার নির্বাহী পরিচালক সুলতানা কামালের নেতৃত্বে সাত সদস্যের একটি দল তাদের কাছে সংরক্ষিত স্বাধীনতাযুদ্ধে সংঘটিত মানবতার বিরুদ্ধে অপরাধের তথ্য, অডিও, আলোকচিত্র প্রধান তদন্তকারী কর্মকর্তা আবদুল মতিনের কাছে তুলে দেন।জমা দেওয়া তথ্য-প্রমাণের মধ্যে আছে ‘রাজাকার অর্ডিন্যান্স’-এর গেজেট, ‘রাজাকারদের একাত্তরনামা’, ‘নারীর একাত্তর: যুদ্ধপরবর্তী কথ্যকাহিনী’, যুদ্ধাপরাধ-সম্পর্কিত তথ্য—আসক বুলেটিন, গণহত্যা, আলবদর-রাজাকার ও শান্তি কমিটিসম্পর্কিত আলোকচিত্র, প্রামাণ্যচিত্র আলবদর।প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন আসকের পরিচালক টিপু সুলতান, জ্যেষ্ঠ সমন্বয়কারী (ডকুমেন্টেশন) জাফরিন সাত্তার এবং আইনজীবী আবু ওবায়দুর রহমান, অবন্তী নুরুল, নীনা গোস্বামী ও সাইদ আহমেদ।