তথ্য ফাঁসের দায়ে কোর্ট মার্শাল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উইকিলিকসের কাছে তথ্য ফাঁসের দায়ে অভিযুক্ত মার্কিন সৈনিক পিট ব্রাডলি ম্যানিংকে কোর্ট মার্শালের মুখোমুখি করতে সুপারিশ করেছে দেশটির সামরিক বাহিনী। একটি সামরিক প্যানেল এই সুপারিশ করে। ২৪ বছর বয়সী ম্যানিংয়ের বিরুদ্ধে অভিযোগ, ইরাকে মার্কিন সেনাবাহিনীর একজন বিশ্লেষক হিসেবে কর্মরত অবস্থায় তিনি উইকিলিকসের কাছে যুক্তরাষ্ট্রের হাজার হাজার গোপন নথি ফাঁস করেছেন। মার্কিন সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, ট্রাইব্যুনালের প্রধান লে. কর্নেল পল অ্যালমানজা বলেছেন, ম্যানিংয়ের বিরুদ্ধে আনা অভিযোগগুলো বিশ্বাস করার যথেষ্ট কারণ আছে। তাই তাঁকে কোর্ট মার্শালের মুখোমুখি করা যায়। ম্যানিংকে ২০১০ সালের মে মাসে গ্রেফতার করা হয়। গত ডিসেম্বরের শুনানিতে ব্র্যাডলি ম্যানিংকে কোর্ট মার্শালের আওতায় আনার সিদ্ধান্ত নেয় সামরিক প্যানেল। বিবিসি অনলাইন।