তথ্য মন্ত্রণালয় সাংবাদিকদেরই মন্ত্রণালয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তথ্যমন্ত্রী ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, সাংবাদিকদের সঙ্গে যেহেতু তাঁর পরিচয় রাজপথে, তাই সাংবাদিকেরা তাঁর সংগ্রামী সহযোদ্ধা। তথ্য মন্ত্রণালয় সাংবাদিকদেরই মন্ত্রণালয়। সাগর-রুনি হত্যাকাণ্ড বিষয়ে মন্ত্রী বলেন, ‘আমিও আপনাদের সঙ্গে সুর মিলিয়ে সাগর-রুনির খুনিদের বিচার চাই। কারণ, এ বিষয়টিতে আমার হূদয়েও রক্তক্ষরণ হচ্ছে।’ তথ্যমন্ত্রী হিসেবে তিনি নিজেকে এ বিষয়ে ‘ভিকটিম’ ভাবেন বলে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘আশা করছি, স্বরাষ্ট্রমন্ত্রী দ্রুত পদক্ষেপ নেবেন। এ ব্যাপারে দ্রুত সঠিক চিত্র দেশবাসীর সামনে তুলে ধরবেন।’আজ শুক্রবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) আয়োজিত ‘মিট দ্য রিপোর্টার্স’ অনুষ্ঠানে তথ্যমন্ত্রী এসব কথা বলেন। ডিআরইউ ভিআইপি লাউঞ্জে এই অনুষ্ঠান হয়।তথ্যমন্ত্রী বলেন, অষ্টম ওয়েজবোর্ড যাতে দ্রুত ঘোষণা হয়, সে উদ্যোগ নেওয়া হবে। এর আগে ৫০ শতাংশ মহার্ঘ ভাতা দেওয়ার বিষয়েও মালিকপক্ষের সঙ্গে আলোচনা করা হবে।মন্ত্রী বলেন, অষ্টম ওয়েজবোর্ড গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। কারণ এর সঙ্গে সাংবাদিকদের রুটি-রুজির দিক জড়িত। এ ছাড়া ইলেকট্রনিক মিডিয়ার জন্য আলাদা ওয়েজবোর্ড গঠনে সাংবাদিক নেতাদের মতামত নিয়ে ব্যাপারটির নিষ্পত্তি করা হবে বলেও মন্ত্রী জানান। তিনি বলেন, অনলাইনবান্ধব ও গতিশীল একটি নীতিমালাও আলোচনার মাধ্যমে চূড়ান্ত করা হবে। প্রয়োজনে আইন তৈরিতে সংসদ পর্যন্ত যেতে হতে পারে। দক্ষিণ এশিয়ায় অবাধ তথ্যপ্রবাহের জন্য বাংলাদেশের টিভি চ্যানেল যাতে ভারতসহ অন্যান্য দেশে দেখানো হয়, এ ব্যাপারে তিনি নিজে খোঁজ নেবেন এবং প্রয়োজনে মন্ত্রিপরিষদে আলোচনা করবেন বলে জানান।ইউটিউব বিষয়ে এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, হজরত মুহাম্মদ (সা.)-এর ব্যাপারে যে আপত্তিকর চলচ্চিত্র প্রকাশ করা হয়েছে, প্রধানমন্ত্রীর মতো তিনিও এর নিন্দা জানান। তবে ইউটিউব বন্ধ করার স্থায়ী সিদ্ধান্ত সরকারের নেই। কোনো ওয়েবসাইট বা তথ্য আটকানোর জন্য কোনো নীতিমালা জাতিসংঘও করেনি।মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে ডিআরইউ সভাপতি শাখাওয়াত হোসেন ও সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান উপস্থিত ছিলেন।