তথ্য মন্ত্রণালয়ের প্রশ্নের জবাব দিয়েছে টিআইবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাংসদদের কর্মকাণ্ড নিয়ে তৈরি প্রতিবেদনের বিষয়ে তথ্য মন্ত্রণালয়ের চাওয়া ৩১টি প্রশ্নের জবাব দিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। আজ সোমবার টিআইবির পক্ষ থেকে তা তথ্য মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর একান্ত সচিব মো. শহীদুল হক প্রথম আলো ডটকমকে জানান, প্রশ্নের জবাব তাঁরা পেয়েছেন।৫ নভেম্বর তথ্য মন্ত্রণালয়ের পক্ষে শহীদুল হক টিআইবির কাছে ৩১টি প্রশ্নের জবাব চেয়ে একটি চিঠি পাঠান। প্রশ্নের জবাব পাঠানোর বিষয়টি জানিয়ে টিআইবির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, টিআইবি আশা করছে, এতে সাংসদদের ওপর প্রকাশিত প্রতিবেদনটি সম্পর্কে নানাবিধ সংশয় ও বিভ্রান্তির নিরসন হবে। টিআইবি গত ১৪ অক্টোবর সাংসদদের কর্মকাণ্ড নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে। এতে বলা হয়, জাতীয় সংসদের ১৪৯ জন সাংসদের ৯৭ শতাংশ নেতিবাচক কাজের সঙ্গে জড়িত। এই সাংসদেরা নিজের পদকে টাকা আয়ের উত্স হিসেবে ব্যবহার করেন।